পাকিস্তান: আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

পাকিস্তান: আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

উত্তরদক্ষিণ। শনিবার (২৮ জুন) ২০২৫, আপডেট ২০:১০

আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়াতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার (২৮ জুন) সংঘটিত ওই হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি থেকে এ খবর জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, হামলায় ১৪ জন বেসামরিক নাগরিকসহ অন্তত ২৪ জন সেনা আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম খাইবার ক্রনিকলস জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তান এলাকার মির আলি নামক জায়গার খাদি বাজারে সামরিক বহরের ওপর ওই হামলা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, টুয়েন্টি টু ফ্রনটিয়ার ফোর্স রেজিমেন্টের বোমা নিষ্ক্রিয় বিভাগের (বোম্ব ডিজপোজাল ইউনিট) একটি বাহনের কাছে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে উত্তর ওয়াজিরিস্তানের নাগরিক হাফিজ গুলবাহাদারের নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

কয়েকমাস ধরে খাইবার পাখতুনখোয়াতে নিরাপত্তাবাহিনীর ওপর বিভিন্ন সময়ে সশস্ত্র গোষ্ঠীর হামলা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে একক হামলার অন্যতম ভয়াবহ নজির ছিল এই ঘটনা।

ওই প্রদেশের ওয়াজিরিস্তান, খাইবার এবং কুররাম এলাকায় সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা ঠেকাতে খাইবার পাখতুনখোয়াতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading