বিশ্বব্যাপী কোকেন উৎপাদন সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে: জাতিসংঘ

বিশ্বব্যাপী কোকেন উৎপাদন সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে: জাতিসংঘ

উত্তরদক্ষিণ। শনিবার (২৮ জুন) ২০২৫, আপডেট ২৩:০০

জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তর (ইউএনওডিসি) জানিয়েছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী কোকেন উৎপাদন এক নতুন রেকর্ডে পৌঁছেছে। সেই সঙ্গে মাদকটির জব্দ বৃদ্ধি, ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী প্রায় আড়াই কোটি মানুষ এই মাদক ব্যবহার করেছে। ২০১৩ সালেও এই সংখ্যা ১ কোটি ৭০ লখ ছিল।

প্রতিবেদনে দেখা গেছে, কোকেন বিশ্বব্যাপী দ্রুততম বর্ধনশীল অবৈধ মাদকের বাজারে পরিণত হয়েছে। ২০২৩ সালে অবৈধ উৎপাদন আকাশচুম্বীভাবে বেড়ে আনুমানিক ৩৭০৮ টনে পৌঁছেছে – যা ২০২২ সালের তুলনায় প্রায় ৩৪% বেশি। মূলত কলম্বিয়ায় বর্ধিত কোকা চাষ এবং উচ্চ ফলনের কারণে এটি আরও বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর আমেরিকা, পশ্চিম ও মধ্য ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় এখনো সর্বোচ্চ ব্যবহার অব্যাহত রয়েছে। পশ্চিম ও মধ্য ইউরোপে টানা পঞ্চম বছর ধরে কোকেন জব্দের সংখ্যা উত্তর আমেরিকার সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে জব্দ করা কোকেনের পরিমাণ ৬৮% বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদন অনুসারে, মাদক সেবন এখনো একটি প্রধান সমস্যা। ২০২৩ সালে মদ এবং তামাক বাদে মোট ৩১৬ মিলিয়ন মানুষ অবৈধ পদার্থ ব্যবহার করেছে। এই সংখ্যাটি ১৫ থেকে ৬৪ বছর বয়সী বিশ্ব জনসংখ্যার ৬%, যা ২০১৩ সালে ৫.২% ছিল।

মাদক ব্যবহারের ব্যাধি বিশ্বব্যাপী স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলেছে, যার ফলে বছরে প্রায় পাঁচ লক্ষ মানুষ মারা যায় এবং বিশ্বব্যাপী ২ কোটি ৮০ লক্ষ সুস্থ বছরের জীবন নষ্ট হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে এই ধরণের ব্যাধিতে আক্রান্ত প্রতি ১২ জনের মধ্যে মাত্র একজন চিকিৎসা পেয়েছেন।

অনুসন্ধানের ওপর মন্তব্য করে ইউএনওডিসি’র নির্বাহী পরিচালক ঘদা ওয়ালি অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য প্রতিরোধ, আন্তঃসীমান্ত সহযোগিতা এবং বিচারিক ব্যবস্থায় আরও বেশি জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading