ক্ষমতায় গেলে ১৮ মাসে কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি: আমীর খসরু

ক্ষমতায় গেলে ১৮ মাসে কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি: আমীর খসরু

উত্তরদক্ষিণ। শনিবার (২৮ জুন) ২০২৫, আপডেট ২২:৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্যপ্রযুক্তি খাতকে। ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে। আগের মতো রাজনীতি করলে আর হবে না। বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে ও ফ্যাসিস্টমুক্ত রাখতে হবে।

শনিবার (২৮ জুন) সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘সিলেট বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশের অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল, তা গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। ক্ষমতায় গেলে প্রথমদিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি কাজ করবে। এক দিনও দেরি হবে না। যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদের সে সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও নগর বিএনপির সহ-সভাপতি রিয়াসদ আজিম এবং নগর বিএনপির কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরী যৌথভাবে এই সংলাপ পরিচালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক। এছাড়া বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, ফয়সল আহমদ চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন প্রমুখ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading