ইন্ডিয়ার রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু

ইন্ডিয়ার রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ জুন, ২০২৫, আপডেট ১২:৪০

ইন্ডিয়ার পুরীতে জগন্নাথ রথযাত্রা চলাকালীন পদদলিত হয়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (২৯ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শ্রী গুন্ডিচা মন্দিরের সামনে রথযাত্রা দেখতে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন। সেই সময় রথের সামনে ভিড়ের চাপে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি হয়। অনেকে মাটিতে পড়ে যান এবং পদদলিত হন।

পুরীর কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর স্বাইন জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, যদিও উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল, তবে হঠাৎ করে জনতার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবছর রথযাত্রায় ভক্তরা রথ টেনে গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে যান, পরে তারা জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। এবারের রথযাত্রায় পুরীতে ১০ লাখেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading