আজহার মাহমুদকে টেস্ট দলের দায়িত্ব দিল পাকিস্তান

আজহার মাহমুদকে টেস্ট দলের দায়িত্ব দিল পাকিস্তান

উত্তরদক্ষিণ। সোমবার, ৩০ জুন, ২০২৫, আপডেট ১৪:২৫

সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মাহমুদ কাজ করছিলেন দলটির প্রধান সহকারী কোচ হিসেবে। ঝুলিতে বোলিং কোচের ভূমিকায় কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

গত বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সফরের আগে জেসন গিলেস্পি পাকিস্তানের টেস্ট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান। অন্তর্বর্তী হিসেবে সেই দায়িত্ব পালন করেন আকিভ জাভেদ। দক্ষিণ আফ্রিকা সফর ও ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিনিই কোচের কাজ সামলান। আজহার মাহমুদ সেই পদে বসেছেন ভারপ্রাপ্ত হিসেবে।

সোমবার (৩০ জুন) পিসিবি এক বিবৃতি দিয়ে মাহমুদকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে। তার অ্যাসাইনমেন্ট শুরু হবে দুই টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফর দিয়ে। বিদ্যমান চুক্তির মেয়াদ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

বিবৃতিতে পিসিবি বলেছে, ‘অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আজহার মাহমুদের অভিজ্ঞতার ছাপ রয়েছে। জাতীয় দলের সহকারী প্রধান কোচ হিসেবে কাজ কাজ করা আজহার দীর্ঘদিন ধরে দলের কৌশলগত দিকের মূল অংশ। খেলার প্রতি তার গভীর জ্ঞান, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ইংলিশ কাউন্টি সার্কিটে প্রমাণিত সাফল্য তাকে এই পদের জন্য উপযুক্ত করে তুলেছে।’

আরও বলা হয়েছে, ‘লাল বলে তার দুটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ শিরোপা রয়েছে। যে সাফল্য তার নেতৃত্বগুণ, কৌশলগত বিচক্ষণতা এবং শ্রেষ্ঠত্বের প্রশান দেয়। পিসিবি আত্মবিশ্বাসী যে, আজহারের নির্দেশনায় টেস্ট দলের বিশ্ব মঞ্চে শক্তি, শৃঙ্খলা এবং পারফরম্যান্স বৃদ্ধি পাবে।’

আজহার দেশের হয়ে ২১ টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন। দুই ফরম্যাটে ২৪২১ রান করার পাশাপাশি বল হাতে তিনি নিয়েছেন ১৬২ উইকেট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading