ইসলাম প্রচারের নামে বিএনপিকে অবমূল্যায়নের চেষ্টা চলছে: ফারুক

ইসলাম প্রচারের নামে বিএনপিকে অবমূল্যায়নের চেষ্টা চলছে: ফারুক

উত্তরদক্ষিণ। সোমবার, ৩০ জুন, ২০২৫, আপডেট ১৪:০৮

মসজিদে মসজিদে সংগঠন করে বিএনপিকে অবমূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সোমবার (৩০ জুন) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেভাবে কথা বলে ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে, তা বিএনপিকর্মীরা মানবে না। ইসলাম প্রচারের নামে মসজিদে মসজিদে সংগঠন করে বিএনপিকে অবমূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। এ শক্তি কে দিয়েছে তাদের?

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন ব্যহত করতে চাইলে বিএনপি সহ্য করবে না। ড. ইউনূসকে রক্ষা করার জন্য রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলবে, এটি আমরা আশা করি না।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের সফলতা ভেস্তে দেয়ার ষড়যন্ত্র হিসেবে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো হচ্ছে। নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র হিসেবে এসব দাবি জানানো হচ্ছে।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করাকে সমর্থন করি না। মানুষ ধর্মপ্রাণ তবে, ধর্মান্ধ নয়। বিএনপি অন্যের ওপর ধর্ম চাপিয়ে দেয়াতে বিশ্বাস করে না। ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর বিএনপি কখনো কিছু চাপিয়ে দেয়নি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পরিবর্তনে শিক্ষার্থীদের অবদান আছে। তবে জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে বিগত ১৫ বছর। তারই ধারাবাহিকতায় ’২৪-এ শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন।

‘জুলাই গণ-অভ্যুত্থানে ৮০ থেকে ৯০ শতাংশ বিএনপির প্রতিনিধি ছিলেন। আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ একক সম্পত্তি। এখনো কেউ তা মনে করলে মারাত্মক ভুল হবে’, যোগ করেন তিনি।

বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন, পিআরকে ইস্যু করে গণতন্ত্রের আকাঙ্ক্ষায় যারা দ্বন্দ্ব তৈরি করছেন, তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করেন না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading