৩৬ জুলাই গণঅভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের

৩৬ জুলাই গণঅভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের

উত্তরদক্ষিণ। সোমবার (৩০ জুন) ২০২৫, আপডেট ২৩:২০

‘জুলাই গণঅভ্যুত্থানের’ এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এতে বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন কর্মসূচির ঘোষণা করেন।

‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি

১ জুলাই: কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার- (২০১৮-২০২৪) শীর্ষক আলোচনা সভা।

১৬ জুলাই: জুলাই শহিদ দিবসে জেলা পর্যায়ে গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রা।

১৮ জুলাই: কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন শীর্ষক আলোকচিত্রী প্রদর্শনী।

২০ জুলাই: কারাবন্দি ও আহত যোদ্ধাদের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা।

২৫ জুলাই: শহিদদের স্মরণে উপজেলা পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

২৬ জুলাই: জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।

৩১ জুলাই: গণঅভ্যুত্থানে পেশাজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা।

১ আগস্ট: শহিদ মিনারে ঐক্য ও সংহতি সমাবেশ।

৫ আগস্ট: গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন।

৮ আগস্ট: জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading