আমি দর্শকদের মনে সব সময় বেঁচে থাকতে চাই: সাফা কবির

আমি দর্শকদের মনে সব সময় বেঁচে থাকতে চাই: সাফা কবির

উত্তরদক্ষিণ। বুধবার, ০২ জুলাই, ২০২৫, আপডেট ১৫:১৫

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির এ মুহূর্তে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই অভিনয় দক্ষতা আর কাজের মাধ্যমে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার ব্যস্ততা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

সাফা কবির বলেন, আমার কাজের জন্য যেভাবে মানুষ ভালোবাসা দেয় সম্মান দেয়; এর পরে আমার মনে হয় আরও ভালো কিছু করতে হবে, আরও ভালো কাজ করতে হবে। আমি দর্শকদের মনে সব সময় বেঁচে থাকতে চাই।

অভিনেত্রী বলেন, যেখান থেকে আমার যাত্রাটা শুরু ওটা আমার কাছে ম্যাজিক্যাল একটা প্রডাকশন ছিল। এরপর আমি কখনো ভাবিনি যে আমি অভিনয় করব বা আমি একজন অভিনেত্রী হতে চাই।

সাফা কবির বলেন, নিজেকে ৫ বছর পর এখন যেখানে আছি, এর থেকে বড় জায়গায় দেখতে চাই। দেখতে চাই যে আমার ঝুলিতে অনেক ভালো ভালো কাজ আছে, যেসব কাজ আমাদের দর্শকদের মাঝে আছে এবং দর্শকরা সে কাজ নিয়ে কথা বলছে। তিনি বলেন, দেশের বাইরেও কাজ করতে চাই।

অভিনেত্রী বলেন, আমার ছোটবেলাটা বরিশালে অনেক ভেকেশনে যাওয়া হয়েছে। বেশ লম্বা সময় আমি ওখানে ছিলাম। যেটা হয় ছোটবেলায় নানুবাড়ি থাকে, এখন যেহেতু তারা নেই, এ জন্য আর যাওয়া হয় না। বরিশাল সবসময় আমার জন্য আবেগের একটা জায়গা।

তিনি বলেন, বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। একটা জায়গা আমার খুবই পছন্দ সেটি হচ্ছে পেয়ারাবাগান। আমার মনে হয় এটি অনেক সুন্দর অভিজ্ঞতা যে, নৌকায় করে পেয়ারা বিক্রি করা হয় এবং নৌকায় করে যাওয়ার সময় সব পেয়ারাবাগান দেখা যায়। এ ছাড়া অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তবে এটা আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading