কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, আপডেট ১২:২৫
কুমিল্লা মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা আকিবপুর ইউনিয়ন কড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুরও করা হয়।
নিহতরা হলেন: একই এলাকার রুবি, রাসেল ও গৃহবধূ জোনাকি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে কারা, কী কারণে তাদের হত্যা করেছেন তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।
তবে জানা যায়, নিহতরা দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এর জেরে স্থানীয় কিছু ব্যক্তি তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হত্য করে থাকতে পারেন।
ইউডি/এআর

