জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

উত্তরদক্ষিণ। শুক্রবার (০৪ জুলাই) ২০২৫, আপডেট ২৩:৫০

জুলাই আন্দোলনের ‘মেটিকুলাস ডিজাইন’ নিয়ে মুখ খুলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

যাকে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করে দিয়েছিলেন তার ভাষ্য, “প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড। পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র-জনতার।”

বহুল আলোচিত জুলাই অভ্যুত্থানের ‘মেটিকুলাস ডিজাইন’ নিয়ে শুক্রবার (০৪ জুলাই) ফেইসবুকে পোস্ট দিয়ে এ বিষয়ে চলমান রাজনৈতিক আলাপে অংশ নিয়েছেন তথ্য উপদেষ্টা।

তার আগে বৃহস্পতিবার আরেকটি পোস্টে তিনি দাবি করেন, ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ আক্রমণের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই।

এটিকে ‘সামাজিক ফ্যাসিবাদ’ হিসেবে আখ্যায়িত করে মাহফুজ বলেছেন, শেখ হাসিনার গত ১৬ বছরের রাজনৈতিক ফ্যাসিবাদেরই ‘প্রতিক্রিয়া’ এই সামাজিক ফ্যাসিবাদ।

একাত্তরের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে ক্ষমা চাওয়ার কথা বলে দুই মাস আগে দেওয়া এক বক্তব্যের পর রাজনৈতিক চাপে পড়েছিলেন মাহফুজ। এরপর থেকেই সমসাময়িক বিষয়ে ফেইসবুকে পোস্ট দেওয়া কমিয়ে দিয়েছিলেন তিনি।

তবে গত ২৪ ঘন্টায় নিজের ফেইসবুকে পর পর ‘মেটিকুলাস ডিজাইন’ ও ‘মব’ নিয়ে দুটি পোস্ট দেন তিনি। এর একটি ২৩ ঘন্টায় সাড়ে ছয়শ ও আরেকটি এক ঘন্টায় দেড়শ শেয়ার হয়েছে। মন্তব্যের ঘর অবরুদ্ধ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading