গাজায় যুদ্ধবিরতির জন্য আরও সময় প্রয়োজন: কাতার

গাজায় যুদ্ধবিরতির জন্য আরও সময় প্রয়োজন: কাতার

উত্তরদক্ষিণ। বুধবার, ০৯ জুলাই, ২০২৫, আপডেট ০৮:৪০

প্যালেস্তাইনে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কাতার। দেশটির রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহ থেকে বলে আসছিলেন সামনের সপ্তাহে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাতার জানাল যুদ্ধবিরতির আলোচনা আরও অনেকদিন চলবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, “এ মুহূর্তে আমি কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারব বলে মনে করি না। কিন্তু আমি বলতে পারি, আমাদের আরও সময় প্রয়োজন হবে।”

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। আজ ভাইস-প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। গাজায় কারা ত্রাণ সহায়তা পৌঁছে দেবে সেটি নিয়ে হামাস ইসরায়েল একমত হয়েছে। তবে অন্যান্য বিষয় নিয়ে এখনো আলোচনা চলছে।

সূত্র: এএফপি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading