বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনয়শিল্পী স্কারলেট জোহানসন

বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনয়শিল্পী স্কারলেট জোহানসন

উত্তরদক্ষিণ। বুধবার, ০৯ জুলাই, ২০২৫, আপডেট ০৮:২০

হলিউড তারকা স্কারলেট জোহানসন গড়েছেন নতুন ইতিহাস। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমার বিশাল বাণিজ্যিক সাফল্যের মাধ্যমে তিনি হয়েছেন বিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনয়শিল্পী।

বিশ্বজুড়ে ছবিটির আয় পৌঁছেছে ১৪.৮ বিলিয়ন ডলারে। এর ফলে স্কারলেট পেছনে ফেলেছেন মার্ভেল ফ্র্যাঞ্চাইজির দুই বিখ্যাত তারকা স্যামুয়েল এল. জ্যাকসন এবং রবার্ট ডাউনি জুনিয়রকে।

৪০ বছর বয়সী স্কারলেট মাত্র ৩৬টি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। বিপরীতে স্যামুয়েল এল. জ্যাকসন ৭১টি এবং রবার্ট ডাউনি জুনিয়র ৪৫টি সিনেমায় কাজ করে এতদূর পৌঁছেছিলেন। বর্তমানে তালিকায় স্যামুয়েল দ্বিতীয় এবং ডাউনি জুনিয়র রয়েছেন তৃতীয় স্থানে।

স্কারলেটের এই বিপুল আয়ের বড় একটি অংশ এসেছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (MCU) থেকে। বিশেষ করে ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের চারটি সিনেমা এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ মিলিয়ে তার আয় দাঁড়িয়েছে ৮.৭ বিলিয়ন ডলারেরও বেশি।

‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এ স্কারলেট অভিনয় করেছেন জোরা বেনেট চরিত্রে। সাবেক এক সামরিক কর্মকর্তার ভূমিকায় তাকে দেখা যায় ডাইনোসরে ভরা এক দ্বীপে বিপজ্জনক অভিযানে অংশ নিতে। মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৩১৮ মিলিয়ন ডলার। ২০২৫ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আয় বিচারে এটি দ্বিতীয় সর্বোচ্চ। তালিকায় শীর্ষে রয়েছে চীনের অ্যানিমেটেড ছবি ‘নে ঝা ২’।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading