মির্জাগঞ্জে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা
উত্তরদক্ষিণ। বুধবার (৯ জুলাই) ২০২৫, আপডেট ২৩:২০
পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক পৌর মেয়র সদ্য সমাপ্ত সদস্য পটুয়াখালী জেলা আহবায়ক কমিটি মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সদ্য সমাপ্ত সদস্য পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটি দেলোয়ার হোসেন নান্নু, সদ্য সমাপ্ত সদস্য বশির আহমেদ মৃধা এবং পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন।
গত ২রা জুলাই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হন।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ব্যান্ড-বাদ্য বাজিয়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুলের তোরণ দিয়ে বরণ করে নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সী, আইয়ুব আলী খান, আনোয়ার হোসেন সিকদার, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মনির, গোলাম সারোয়ার মঞ্জু, সদস্য, মোবারক আলী মুন্সি। এছাড়াও ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠান স্থানে উপজেলার ৬টি ইউনিয়নের নেতৃবৃন্দ ব্যানার, ফেস্টুন মিছিল নিয়ে অনুষ্ঠানের স্থানে উপস্থিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্সী।
ইউডি/এবি

