আমেরিকাকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আমেরিকাকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১০ জুলাই), ২০২৫, আপডেট, ২১:২০

বাংলাদেশের নিরাপত্তা খাতে আমেরিকাকে আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, বৈঠকে দুদেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, মামলার প্রসিকিউশন, তরুণীদের অনলাইনে যৌন হয়রানি প্রতিরোধসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্র উপদেষ্টা আমেরিকার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, আমেরিকা বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র। দেশটি শুরু থেকেই বাংলাদেশে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠ অংশীদার হয়ে কাজ করে আসছে। যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও সরঞ্জাম  সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি (কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিটকে আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা সম্ভব হয়েছে। সেজন্য উপদেষ্টা চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এখাতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading