পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি

পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১০ জুলাই) ২০২৫, আপডেট ২৩:৪৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটে অনিয়মের জন্য নির্বাচন কমিশনের হাতে ‘পুরো আসনের ভোট বন্ধ’ করার ক্ষমতা ফেরানোর পক্ষে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিন কমিশন।

বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন সভা শেষে সিইসির এই অবস্থান তুলে ধরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কেন্দ্র বাতিলের সক্ষমতা ইসির ছিল; যেটা ছিল না সেটা হচ্ছে পুরা নির্বাচনি আসনের বন্ধ করার ক্ষমতা।

“যেটা একসময় সরিয়ে নেওয়া হয়েছিল। এটাও আমরা ফেরত পাওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি এবং আশা করি আমরা এটা ফেরত পাব।”

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন, হলফনামা, ইসি সচিবালয় আইন, পোস্টাল ব্যালট, ইভিএম, দল নিবন্ধন অগ্রগতি, ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণসহ সার্বিক বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে তা বাস্তবায়নের পথে এগোচ্ছে ইসি।

এদিন সকাল ১১টার পরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ কমিশন সভা হয়। চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন-ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিকাল ৫টায় কমিশন সভার সার্বিক সিদ্ধান্ত সাংবাদিকদের তুলে ধরেন নির্বাচন আবুল ফজুল মো. সানাউল্লাহ।

সভায় আরপিও সংশোধন প্রস্তাবনা আলোচ্যসূচিতে থাকলেও তা শুধুমাত্র উপস্থাপন করা হয়, কিন্ত বিস্তারিত আলোচনা এগোয়নি। পরবর্তী বৈঠকে শুধু গণপ্রতিনধিত্ব আদেশের সংশোধন অধ্যাদেশ নিয়ে সবিস্তার আলোচনা হবে বলে জানান এ নির্বাচন কমিশনার।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading