বরগুনা- ১ ও ২ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী ঘোষণা

বরগুনা- ১ ও ২ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী ঘোষণা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১০ জুলাই) ২০২৫, আপডেট ২৩:৫০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-১ আসনে জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ এবং বরগুনা-২ আসনে জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল আলম, জেলা সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম আহমাদুল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম আকন ও সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ আবু নাইম আনছারীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading