পর্তুগালে আজ রিংয়ে নামবেন প্রবাসী বক্সার জিনাত

পর্তুগালে আজ রিংয়ে নামবেন প্রবাসী বক্সার জিনাত

উত্তরদক্ষিণ। শুরবার, ১১ জুলাই, ২০২৫, আপডেট ১২:২০

ক্যারিয়ারে আরেকটি টুর্নামেন্ট। আবার রিংয়ে নামছেন আমেরিকার প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। পর্তুগালে আজ শুরু হচ্ছে ব্র্যাগা ওপেন বক্সিং আন্তর্জাতিক টুর্নামেন্ট।

এই প্রতিযোগিতায় অংশ নিতে আমেরিকার থেকে কোচ কলিন স্টিফেন মরগ্যানকে সঙ্গে নিয়ে পর্তুগালে গেছেন জিনাত। প্যারিস থেকে গেছেন দলের ম্যানেজার মাহাদী হাসান খান।

জিনাতের স্বর্ণপদক জেতার সম্ভাবনা রয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান, ‘জিনাত এখন পরিণত। বেশ কটি আন্তর্জাতিক আসর এবং এশিয়ান গেমসে খেলেছে। আশা করি, এই টুর্নামেন্ট থেকে সে দেশের জন্য স্বর্ণপদক এনে দেবে।’

এর আগে জিনাত নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে স্বর্ণ, পোল্যান্ড ওমেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। এশিয়ান এলিট ওমেন চ্যাম্পিয়নশিপেও খেলেছেন তিনি।

জানা গেছে, আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমসে বাংলাদেশের হয়ে রিংয়ে নামবেন জিনাত।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading