নামাজ শেষে যশোর রেল রোডে এনসিপির পদযাত্রা, রাজপথে থাকার প্রত্যয়

নামাজ শেষে যশোর রেল রোডে এনসিপির পদযাত্রা, রাজপথে থাকার প্রত্যয়

উত্তরদক্ষিণ। শুরবার, ১১ জুলাই, ২০২৫, আপডেট ১:২৫

লাল-সবুজ পতাকা হাতে, ভরদুপুরে স্লোগানে স্লোগানে কাঁপলো যশোর শহরের রেল রোড। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১১তম দিনে শহরের বুকে শাণিত বার্তা ছড়িয়ে দেয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে যশোর রেল রোড মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় পদযাত্রাটি। প্রথম সারিতে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।

পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট মোড়ে এসে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় নেতারা বলেন, জুলাই শুধু একটি মাস নয়, এটি নতুন রাষ্ট্র বিনির্মাণের চেতনার প্রতীক। সেই চেতনার ধারক-বাহক হয়ে আমরা রাজপথে আছি এবং থাকবো।

এর আগে সকাল সাড়ে ১১টায় হোটেল ওরিয়নে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। সেখানে আহতরা বলেন, এক বছর অতিবাহিত হলেও জুলাই ঘোষণাপত্র, সনদ, চিকিৎসা ও পুনর্বাসনের কোনোটিই বাস্তবায়িত হয়নি।

নেতারা আশ্বাস দেন, শিগগিরই এই দাবিগুলোর বাস্তবায়নে দলীয় পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হবে এবং প্রয়োজনে বড় পরিসরে কর্মসূচি দেয়া হবে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, যশোরের পর সন্ধ্যায় খুলনার দুটি স্থানে পথসভা এবং চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও পদযাত্রার আয়োজন রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading