সোমবার পালিত হবে ‌‌‘জুলাই উইমেন্স ডে’

সোমবার পালিত হবে ‌‌‘জুলাই উইমেন্স ডে’

উত্তরদক্ষিণ। রবিবার (১৩ জুলাই) ২০২৫, আপডেট ২৩:৩০

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ নানা কর্মসূচি গ্রহণ করেছে। সে অনুযায়ী আগামীকাল সোমবার (১৪ জুলাই) টিএসসি’র রাজু ভাস্কর্য চত্বর এবং টিএসসিতে ‘জুলাই উইমেন্স ডে’ পালন করা হবে।

এ উপলক্ষ্যে টিএসসিতে অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো’র আয়োজন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।

রবিবার (১৩ জুলাই) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাইয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম।

কর্মসূচি সম্পর্কে সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীদের অংশগ্রহণের সুবিধার্থে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা সোমবার সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হবে। এরপর ছাত্রীরা তাদের নিজস্ব অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন। অনুষ্ঠান উপভোগের জন্য দর্শক যথাযথ কর্তৃপক্ষ সরবরাহকৃত আইডি কার্ড দেখিয়ে অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে পারবেন।

তিনি বলেন, অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ও আগত দর্শকদের সুবিধার্থে বিভিন্ন প্রবেশপথে যাতায়াতকারী যানবাহনগুলো ১৪ জুলাই বিকাল ৩টা থেকে ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং জাতীয় জাদুঘর চত্বরে গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে। অনুষ্ঠানস্থলের ভিড় নিয়ন্ত্রণ ও যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম এবং স্বেচ্ছাসেবকরা সর্বোচ্চ সতর্ক থাকবে। এ দিন বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading