২ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

২ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ জুলাই, ২০২৫, আপডেট ১১:৩০

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ২ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) থেকে উভয় পুঁজিবাজারে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘02Y BGTB 09/07/2027’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ”TB2Y0727” এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- “88540”। একই ভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB2Y0627” এবং সিএসইতে ট্রেডিং আইডি- “50306”।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৭ সালের ৯ জুলাই শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.২৫২০ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১১.৬০ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading