প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনের খবর সঠিক নয়: উপ-প্রেস সচিব

প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনের খবর সঠিক নয়:  উপ-প্রেস সচিব

উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ জুলাই, ২০২৫, আপডেট ১২:৩৫

আজ দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সংবাদ সম্মেলনের খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সোমবার (১৪ জুলাই) সকালে ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, আজ দুপুর ২টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ তথ্য সঠিক নয় জানিয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার লেখেন, “প্রধান উপদেষ্টা আজ গণভবনে কোনো প্রেস ব্রিফিং করবেন না। কিছু সংবাদমাধ্যমে প্রচারিত খবরটি ভুয়া।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading