৩১ জুলাইয়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির নির্দেশ

উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ জুলাই, ২০২৫, আপডেট ১৫:২০

৩১ জুলাইয়ের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজের নামে ওয়েবসাইট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যাদের এরইমধ্যে ওয়েবসাইট আছে তাদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি সারা দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং আঞ্চলিক-জেলা-উপজেলার জন্য প্রযোজ্য হবে।

আজ (সোমবার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল থেকে এমন নির্দেশনার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ের নিজস্ব ওয়েবসাইট নেই বা থাকলেও তা হালনাগাদ নয়। ফলে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের আওতায় (www.bangladesh.gov.bd) সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কার্যালয়কে স্ব-স্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং নিয়মিতভাবে তা হালনাগাদ রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক ব্যয় সংকোচনের লক্ষ্যে আলাদা ব্যয়ে ওয়েবসাইট তৈরি না করে জাতীয় তথ্য বাতায়নের নির্ধারিত ফ্রেমওয়ার্কে ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, অনুমোদিত শাখার তথ্য, শিক্ষক-কর্মচারীদের নামসহ পাঠদান রুটিন ও পাঠ্যসূচি, এমপিও সংক্রান্ত তথ্য, যোগাযোগের মোবাইল নম্বর, তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নাম ও নম্বরসহ সব তথ্য হালনাগাদ রাখতে হবে।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ করে ওয়েব ঠিকানা http://www.emis.gov.bd–এর DSHE/EMIS–এর IMS মডিউলে আপলোড করার জন্যও নির্দেশ দিয়েছে মাউশি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading