ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডের বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

ডিসেম্বরের মধ্যে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডের বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

উত্তরদক্ষিণ। বুধবার, ১৬ জুলাই, ২০২৫, আপডেট ১৬:৩০

ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডের বিচার শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

তিনি বলেছেন, যে গতিতে বিচারকাজ চলছে তা অব্যাহত থাকলে বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন হবে।

বুধবার (১৬ জুলাই) তাজুল ইসলাম এ কথা বলেন।

এদিন আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২৮ জুলাই।

জুলাই আগস্টের মানবাবিরোধী অপরাধের মামলায় বিচার দৃশ্যমান হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে ৪ আগস্ট। ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ আসামির মামলার।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা এবং আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলায় বিচার শুরু হতে যাচ্ছে আগামী মাসে। যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরার মামলার তদন্ত চলছে জোরেশোরে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading