গোপালগঞ্জ থেকে খুলনায় গেছেন নাহিদ-সারজিসরা

গোপালগঞ্জ থেকে খুলনায় গেছেন নাহিদ-সারজিসরা

উত্তরদক্ষিণ। বুধবার (১৬ জুলাই) ২০২৫, আপডেট ২১:৫৫

গোপালগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে গাড়িবহর নিয়ে তারা খুলনা শহরে ঢোকেন।

এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা খুলনা সার্কিট হাউসে এবং অন্য নেতারা একটি হোটেলে উঠেছেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন জানান, আজ রাত সাড়ে নয়টার দিকে খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করা হবে। কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবেন কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এনসিপির এক নেতা জানান, আগামীকাল সকালে তারা খুলনা থেকে ফরিদপুর যাবেন।

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক বলেন, এনসিপির নেতারা ফোন করে রাত সাড়ে ৯টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগ্রহ দেখিয়েছেন।

এদিকে গোপালগঞ্জে নাহিদ-সারজিসদের ওপর হামলার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থী, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব সাজেদুল ইসলাম বলেন, ‘আমার ভাইদের ওপর হামলা আমরা মেনে নেব না। আমরা মুজিববাদমুক্ত বাংলা গড়ব।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading