গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা না করার আহ্বান নাহিদের

গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা না করার আহ্বান নাহিদের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৭ জুলাই), ২০২৫, আপডেট, ১৭:১০

গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুত বিচার না করলে গোপালগঞ্জে আমরা খুব শিগগিরই লং মার্চ করব। এবার গোপালগঞ্জকে আওয়ামীলীগ ও মুজিববাদ মুক্ত করে ফিরে আসব।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে ফরিদপুরে দলটির জুলাই পদযাত্রা উপলক্ষে শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এ সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা ইসলাম দোলা।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। গোপালগঞ্জের ফ্যাসিস্টরা তাদের আস্তানা হিসেবে গড়ে তুলেছে। আমরা গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব।

তিনি অন্তবর্তী কালীন সরকারের কাছে গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা না করার অনুরোধ জানিয়ে বলেন, গোপালগঞ্জের সাধারণ মানুষকে যেন হেনস্থা না করা হয়। কিন্তু ফ্যাসিস্টদের প্রত্যকে ঘরে ঘরে গ্রেফতার করতে হবে।

গতকাল চারজন বিচার বহির্ভূতভাবে মারা গিয়েছে। কিন্তু বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না, গ্রেফতার হলেও আদালত থেকে মুক্ত হচ্ছে। আমরা কিন্তু বিচারের দাবিতে মাঠে নেমেছি, বিচার না হওয়া পর্যন্ত ফিরবো না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading