উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ

উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ

উত্তরদক্ষিণ। রবিবার, ২০ জুলাই, ২০২৫, আপডেট ১২:১০

উচ্চকক্ষের বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

রবিবার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এই কথা বলেন।

আলী রীয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। অনেকগুলো বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উচ্চকক্ষের বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে।’

আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে আলোচনা হবে জানান কমিশনের সহ-সভাপতি।

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপি, জামায়াতসহ চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। সেগুলোর সঙ্গে কমিশনের প্রস্তাবসহ আলোচনা করা হবে।’

তত্ত্বাবধায়ক সরকারে বিষয়ে আজ সবাই একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন আলী রীয়াজ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading