গোপালগঞ্জে ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে

গোপালগঞ্জে ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ জুলাই, ২০২৫, আপডেট ১২:৪০

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার প্রস্তুতি চলছে। এর মধ্যে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হচ্ছে।

এর আগে বুধবারের সংঘর্ষে নিহত চারজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মারা যান রমজান মুন্সি। পরদিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত হয়।

গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে সকাল ১০টার দিকে লাশ তোলার কথা থাকলেও দুপুর সোয়া ১২টা পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি। উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ম্যাজিস্ট্রেট এলেই শুরু হবে কার্যক্রম। লাশ তোলার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে। এরপর আজই পুনরায় লাশ দাফন করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading