করোনায় আক্রান্ত হয়ে খুলনায় যুবকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে খুলনায় যুবকের মৃত্যু

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ জুলাই, ২০২৫, আপডেট ১৩:০৫

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছর খুলনায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এটাই প্রথম।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা‌ ইউনিটের ফোকালপার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা দীপ রায় করোনায় আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে রোববার বিকেলে খুমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading