চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা পরিদর্শনে নাহিদ-সারজিস
উত্তরদক্ষিণ। সোমবার, ২১ জুলাই, ২০২৫, আপডেট ১৩:৩৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতারা চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছেন। গতকাল রবিবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা মাদরাসায় অবস্থান করেন।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিম উদ্দিন এবং সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী ও মাওলানা নিজাম সাইয়্যিদ।
পরিদর্শন শেষে তারা সাবেক মুহতামিম ও হেফাজতে ইসলামের সাবেক আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এবং আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর কবর জিয়ারত করেন।
অন্যদিকে এনসিপির আরেকটি প্রতিনিধি দল চট্টগ্রামের কিংবদন্তি সুফি সাধক হযরত শাহ আমানত (রহ.)-এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সরওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক হাসান আলী, উত্তরাঞ্চলের সংগঠক সাদিয়া ফারজানা দিনা ও জাতীয় যুব শক্তির দূতি অরণ্য চৌধুরী প্রমুখ।
মাজার জিয়ারতের সময় তারা হযরত শাহ আমানতের (রহ.) অষ্টম বংশধরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশের শান্তি, ন্যায়ের প্রতিষ্ঠা ও গণমানবতার কল্যাণে দোয়া করেন।
ইউডি/এআর

