উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে ফায়ারের ৮ ইউনিট

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে ফায়ারের ৮ ইউনিট

উত্তরদক্ষিণ। সোমবার, ২১ জুলাই, ২০২৫, আপডেট ১৪:৫৫

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানো এবং উদ্ধার কাজ পরিচালনা করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা উদ্ধার অভিযানে জোর দিয়েছি। ফায়ার ফাইটাররা ব্যস্ত সময় পার করছেন উদ্ধার কাজে। অনেক আহত আছে। তবে এখন পর্যন্ত আমরা নিহতের খবর পাইনি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান বলেন, সুনির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব হচ্ছে না কতজন হতাহত হয়েছেন। তবে অনেক হতাহত হয়েছেন। আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোকে জোর দিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading