আমেরিকার শুল্ক কমানোর বিষয়ে আশাবাদী বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

আমেরিকার শুল্ক কমানোর বিষয়ে আশাবাদী বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, আপডেট ১৭:৫০

আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে বাংলাদেশি রফতানি পণ্যের উপর আমেরিকার শুল্ক আরোপসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আরোপিত বাড়তি শুল্ক কমানোর ক্ষেত্রে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে আবারও বৈঠকের অনুরোধ করা হয়েছে। আমন্ত্রণের অপেক্ষায় আছি। আশা করছি, বৈঠক হবে, শুল্ক কমবে।

আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দল শুক্রবার অনলাইন মিটিংয়ের একটি শিডিউল দিয়েছে জানিয়ে তিনি বলেন, তবে তাদের শুল্ক পদ্ধতি ও আইনি কাঠামোর কারণে লবিস্ট দিয়ে এই বাড়তি শুল্ক সমস্যা সমাধান সম্ভব নয়।’

শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন কিছু করা হচ্ছে না; যাতে দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়। বরং দেশের স্বার্থ রক্ষার কারণেই সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি কোনো কারণে ১ আগস্টের মধ্যে বৈঠক না হয়, তবে পরবর্তীতেও আলোচনার সুযোগ থাকবে।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading