৪৯তম বিশেষ বিসিএসের সিলেবাস প্রকাশ

৪৯তম বিশেষ বিসিএসের সিলেবাস প্রকাশ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, আপডেট ২০:০০

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বুধবার (২৩ জুলাই) সাংবিধানিক সংস্থাটি তাদের নিজস্ব ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করে।

সিলেবাস বিশ্লেষণে দেখা যায়, আবশ্যিক বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ,আন্তজার্তিক বিষয়াবলি, মানসিক দক্ষতা, গানিতিক যুক্তি। এ বিষয় গুলোর উপর ১০০ নম্বরের এমসিকিউ টাইপ পরীক্ষা হবে।

এছাড়া বাংলাদেশ বিষয়াবলিতে রয়েছে জুলাই – আগস্ট গণঅভ্যুত্থান২০২৪ পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা।

আরও দেখা যায়, বিভিন্ন পদসংশ্লিষ্ট বিষয় যেমন বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি, সংস্কৃত, মনোবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামি শিক্ষা, দর্শন, শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, ফলিত রসায়ন, গণিত, ফলিত গণিত, ভূ–তত্ত্ব, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, প্রাণরসায়ন, মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, কৃষি, সমুদ্রবিদ্যা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যানসহ মোট ৩৬টি পদসংশ্লিষ্ট বিষয়ের বিস্তারিত কাঠামো ও মানবণ্টন এই সিলেবাসে পাওয়া যাবে।

৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে ৪৯তম বিসিএসের পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ২২ জুলাই দুপুর ১২টা থেকে। আবেদনের শেষ সময় ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এই সিলেবাস দেখতে এই লিংকে ক্লিক করুন। পিডিএফ লিংক করে যুক্ত করে দেওয়ার অনুরোধ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading