‘বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীরা রিলিজের পরেও বিনামূল্যে চিকিৎসা পাবে’

‘বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীরা রিলিজের পরেও বিনামূল্যে চিকিৎসা পাবে’

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, আপডেট ১৫:৪৪

‘বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীরা রিলিজের পরেও বিনামূল্যে চিকিৎসা পাবে’
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীরা হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরেও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।

তিনি বলেন, “আজ নতুন করে কাউকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। অবজারভেশনে রাখা হচ্ছে। কয়েকদিনের মধ্যে আরো কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। যাদেরকে কেবিনে দেওয়া হয়েছে তাদের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।”

চিকিৎসার বিষয়ে তিনি বলেন, “আমাদের এই রোগীগুলোর যতদিন চিকিৎসা করা লাগবে ততদিন, অর্থাৎ হাসপাতাল থেকে রিলিজ করার পরেও আমাদের ট্র্যাকের বাইরে যাবে না। তাদের সমস্ত চিকিৎসা আমাদের হাসপাতাল থেকে বিনা পয়সায় দেওয়া হবে। তাদের প্রত্যেকের তথ্য আমরা সংরক্ষণ করছি। বার্নের রোগীদের দীর্ঘদিন চিকিৎসার প্রয়োজন হয়, বিশেষ করে যাদের বেশি বার্ন হয়েছে। অপারেশনেরও প্রয়োজন হতে পারে। এগুলো সুশঙ্খলভাবেই করা হবে। আশা করি, ছুটি দেওয়ার পরও কোনো রোগীকে কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়তে হবে না।”

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত শুধু জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৮ জন।

ইউডি/রেজা

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading