ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৯ জুলাই), ২০২৫, আপডেট, ১৮:৫০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমেদ নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই শেষে ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এর আগে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন।
ইউডি/এবি

