রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ জুলাই, ২০২৫, আপডেট ১২:১৫

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে।

এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০/১২০০ জনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানার এজাহার দায়ের করেন। পরে ধারা- ১৪৯/৪৪৭/৪৪৮/৩৩২/৩৩৩/ ৩৫৩/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ পেনাল কোড রুজু হয়। এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading