শৃঙ্খলা ভঙ্গ : ড্যাবের ৮ চিকিৎসকের সদস্যপদ বাতিল

শৃঙ্খলা ভঙ্গ : ড্যাবের ৮ চিকিৎসকের সদস্যপদ বাতিল

উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ জুলাই, ২০২৫, আপডেট ১৫:৫৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আট চিকিৎসকের সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামানকে চিকিৎসকদের সংগঠন ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ কোনো পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবে না।’

উল্লিখিত চিকিৎসকবৃন্দকে কোনো সংগঠন অন্তর্ভুক্ত করলে সেসব সংগঠনের দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয় বিজ্ঞপ্তিতে।

ইউডি/রেজা

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading