জামায়াত আমির হাসপাতালে ভর্তি, হার্টে ‘৩ ব্লক’

জামায়াত আমির হাসপাতালে ভর্তি, হার্টে ‘৩ ব্লক’

উত্তরদক্ষিণ। বুধবার (৩০ জুলাই) ২০২৫, আপডেট ২৩:২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর জামায়াতে আমিরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি বড় ধরনের ব্লক ধরা পড়ে।

“চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।”

জামায়াত আমির ‘মোটামুটি সুস্থ’ আছেন জানিয়ে তার ব্যক্তিগত সহকারী বলেন, “নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আমির বুধবার সকাল ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতলে ভর্তি হন। সেখানে বিকাল ৪টার দিকে তার এনজিওগ্রাম করা হয়।

তার বাইপাস সার্জারি কবে, কখন করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘‘আরও কিছু টেস্ট চিকিৎসকরা করছেন। সেগুলো শেষ হলে কখন উনার বাইপাস সার্জারি হবে, সে বিষয়ে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।

“খুব দ্রুতই হবে। যথাসময়ে আপনাদেরকে (সাংবাদিকদের) তা জানানো হবে। আমিরে জামায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

দ্রুত সুস্থতার জন্য জামায়াত আমিরও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading