ড্যাপের সংশোধন চূড়ান্ত হচ্ছে আগামী ১০ আগস্ট
উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, আপডেট ১৮:০০
বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপের সংশোধন চূড়ান্ত হচ্ছে আগামী ১০ আগস্ট ।
ড্যাপ সংশোধনের আজ রবিবার (৩ আগস্ট) সচিবালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ ড্যাপ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বৈঠক আজকে মুলতবি হয়েছে। আগামী রোববার আবার বৈঠক হবে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
২০২২ সালের ২৪ আগস্ট নতুন ড্যাপ (২০২২-২০৩৫) কার্যকরের গেজেট প্রকাশ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এরপর থেকেই আবাসন কোম্পানি, ভূমি মালিক সহ বিভিন্ন পক্ষ এটি সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বিভিন্ন সময়ে ডেভলপার কোম্পানিগুলো ড্যাপ সংশোধনের দাবি জানিয়েছেন। সর্বশেষ গত ২০ মে ঢাকা সিটি ল্যান্ড অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করা হয়। সেখানে তারা ড্যাপ সংশোধন না করে রাজউকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন।এ প্রেক্ষাপটে সরকার ড্যাপ সংশোধনের সরকার উদ্যোগ নেয়।
ইউডি/এআর

