ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় তিন মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় তিন মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৪

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, আপডেট ১৯:০০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তিনটি মোটরসাইকেলের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে বিজয়নগরের চান্দুরা থেকে একটি অটোরিকশা বিশ্বরোডের দিকে আসছিল। পথে রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা তিনটি মোটরসাইকেলের সঙ্গে ওই অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ চারজন নিহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খাটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত চারজনের মরদেহ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading