ইন্ডিয়ার ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ইন্ডিয়ার ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। বুধবার (৬ আগস্ট) ২০২৫, আপডেট ২২:০০

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ইন্ডিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো ৫০ শতাংশ।

ইন্ডিয়ার ওপর শুল্কহার বাড়ানোর কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। মঙ্গলবার (৫ আগস্ট) এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইন্ডিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার ‘উল্লেখযোগ্য পরিমাণ’ বাড়াতে পারেন তিনি।

ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই নতুন শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প। বুধবার (৬ আগস্ট) এক ঘোষণায় তিনি জানিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর আমেরিকা এরই মধ্যে যে শুল্ক বসিয়েছে তা আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। তার আগেই ইন্ডিয়ার ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বাড়ানো হলো।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তাতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কের পরিমাণ উল্লেখ করা হয়। ওই আদেশে ইন্ডিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানানো হয়।

পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে অতিরিক্ত জরিমানা আরোপের কথাও বলা হয়। তবে কী পরিমাণ জরিমানা আরোপ করা হবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

গত সোমবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার তেল কেনায় তিনি ইন্ডিয়ার পণ্যের ওপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করবেন। আমেরিকাকে এই শুল্ক পরিশোধ করবে ইন্ডিয়া।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading