স্বল্প মেয়াদে ১৬টি সুপারিশ বাস্তবায়ন হয়েছে, ৮৫টি বাস্তবায়নাধীন

স্বল্প মেয়াদে ১৬টি সুপারিশ বাস্তবায়ন হয়েছে, ৮৫টি বাস্তবায়নাধীন

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, আপডেট ১৬:০০

বিভিন্ন সংস্কার কমিশনের স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য ১২১টি সুপারিশ এর মধ্যে ১৬টি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।‌ ৮৫টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অগ্রগতি জানানো হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা মোট ১১টি সংস্কার কমিশন করেছিলেন। ইতিমধ্যে কমিশনগুলো প্রতিবেদন দাখিল করেছে। এ সংস্কার কমিশনগুলোর সুপারিশের মধ্যে যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার ওপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটার আজকে একটু আপডেট নেওয়া হয়েছে।’

প্রেস সচিব বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্থার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে আইন উপদেষ্টা ১২১টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য চিহ্নিত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠান। আজকে সেটার আপডেট নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এগুলোর মধ্যে মোট ১৬টি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে। ৮৫ টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে। দশটি সুপারিশ আংশিক বাস্তবায়ন হচ্ছে। ‌ আর দশটি বাস্তবায়নযোগ্য কিনা, সেটা এখনো পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading