আরও সাড়ে ৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আরও সাড়ে ৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৭ আগস্ট) ২০২৫, আপডেট ২২:৫০

বাজার ‘স্থিতিশীল রাখতে’ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আরেক দফা ডলার কিনল বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) চতুর্থ দফায় কেনা হয় চার কোটি ৫০ লাখ ডলার। প্রতি ডলারের দাম পড়ে ১২১ টাকা ৩৫ পয়সা থেকে শুরু করে ৫০ পয়সা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ডলারের বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে। এভাবে ডলার কেনার ফলে বাজারে তারল্য বাড়ছে; আর কেনা ডলার যোগ হচ্ছে রিজার্ভে।

এর আগে তিন ধাপে বিভিন্ন দামে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রায় ৫০ কোটি ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

এভাবে বিদেশি মুদ্রা কেনার সম্ভাব্য কারণ হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলছেন, কেন্দ্রীয় ব্যাংক এটা চায় না যে, টাকার মান অনেক বেড়ে যাক কিংবা মান অনেক কমে যাক। একটা স্থিতিশীল অবস্থায় রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, যে দরে কেনা হয়, সেটা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক একটা ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক ৫০ কোটির একটা তহবিল তৈরি করে রেখেছে। বাজার যাচাই বাছাই করে হয় তারা ডলার বিক্রি করবে, নয়ত কিনবে।

গত ১৩ জুলাই প্রথম দফায় ১৮টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

আর ১৫ জুলাই দ্বিতীয় দফায় ১২১ টাকা ৫০ পয়সা দরে তারা কেনে ৩১ কোটি ৩০ লাখ ডলার।

আর তৃতীয় দফায় ২৩ জুলাই কেন্দ্রীয় ব্যাংক ১ কোটি ডলার কেনে ১২১ টাকা ৯৫ পয়সা দরে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading