কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: রিজভী

কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: রিজভী

উত্তরদক্ষিণ। শুক্রবার (৮ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:২০

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিশু, কিশোর, ছাত্র-জনতার রক্ত পান করে জনতার ঢেউয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। পালিয়েও তিনি ষড়যন্ত্র থামাচ্ছেন না। কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন তিনি।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, অপকর্ম, লুটপাট, টাকা পাচার—এসব করে নিজেকে সামাল দিতে পারছেন না বলে পাশের দেশ থেকে তিনি উল্টাপাল্টা করছেন, ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনা বলতেন, দেশের মানুষ তাকে ভালোবাসে। তাহলে তার অফিস কলকাতায় কেন? পালিয়ে গেলেন কেন?

তিনি বলেন, শেখ হাসিনার নির্যাতন থেকে কেউই রেহাই পায়নি। বিএনপি করা সনাতন ধর্মাবলম্বীরা বঞ্চিত ছিলেন। শেখ হাসিনার পরিবার ও তার নাতি-নাতনি ছাড়া কাউকেই তিনি ভালোবাসতেন না। আর দলের কিছু লোকদের টাকা পাচার ও লুট করার সুযোগ করে দিয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, নিজের ক্ষমতা ও গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে মৌলবাদ ও জঙ্গিবাদে দেশ ভরে গেছে বলে উপস্থাপন করতেন শেখ হাসিনা। এ দেশ সাম্প্রদায়িক বিভাজনে ভরপুর—এসব দেখাতে চেয়েছেন। আমাকে ভোট দিন (শেখ হাসিনাকে) বলে দিনের ভোট রাতে করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা। তিনি এত নিপীড়ন, নির্যাতন করার পরও খালেদা জিয়া এ দেশ থেকে পালাননি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading