আমেরিকা থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করল ইন্ডিয়া
উত্তরদক্ষিণ। শুক্রবার (৮ আগস্ট) ২০২৫, আপডেট ২২:৫০
একের পর এক মার্কিন শুল্কের প্রতিবাদে এবার পাল্টা পদক্ষেপ নিল ইন্ডিয়া। আমেরিকা থেকে নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে তারা।
ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রজনাথ সিং আগামী কয়েকদিনের মধ্যেই ওয়াশিংটনে গিয়ে অস্ত্র ও বিমান কেনার বিষয়টি ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে।
সর্বশেষ রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ‘জরিমানা’ হিসেবে ইন্ডিয়ার ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকা। এতে ইন্ডিয়ান পণ্যে শুল্কের মোট পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশ।
ইন্ডিয়া জানিয়েছে, শুল্ক নিয়ে পরিষ্কার কোনো সুরাহা না হলে নতুন অস্ত্র ও বিমান কেনা হবে না।
আমেরিকার কাছ থেকে ৬টি বোয়িং পি৮আই বিমান, স্ট্রাইকার যুদ্ধযান, জাভেলিন ক্ষেপণাস্ত্র কেনার কথা ছিল ইন্ডিয়ার।
ইউডি/এবি

