আগে এক পুলিশ যে সাহস দেখিয়েছে এখন ৩ জনও সেটি পারছে না: জিএমপি কমিশনার

আগে এক পুলিশ যে সাহস দেখিয়েছে এখন ৩ জনও সেটি পারছে না: জিএমপি কমিশনার

উত্তরদক্ষিণ। শনিবার (৯ আগস্ট) ২০২৫, আপডেট ২২:৩০

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান বলেছেন, ‘পুলিশকে ভাই কাজ করতে দেন। পুলিশ এখন খুব দুর্বল অবস্থায় আছে, প্লিজ। আমি আপনাদের মাধ্যমে বারবার বলছি, আমি কাজ করবো, আপনাদের সহযোগিতা চাচ্ছি। আগে আমার একজন পুলিশ যে সাহসিকতা নিয়ে কাজ করতো, এখন তিন জন পুলিশ সে সাহসিকতা দেখাচ্ছে না, পাচ্ছে না। এখনও পুলিশ ভীতসন্ত্রস্ত।’

জিএমপি কমিশনার বলেন, ‘গত ৫ আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে, আপনারা জানেন? পুলিশের কাজের জন্যই মারা হয়েছে, এটাকে আমি ডিফেন্ড করছি না। কিন্তু পুলিশ ট্রমায় আছে। পুলিশ কিন্তু এখনও ট্রমাটাইজ। সেই ট্রমাটাইজড পুলিশকে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান, সেটি কিন্তু আমাদের এখনও সম্ভব হবে না। আমরা কাজ করছি দেখাচ্ছি, ২৪ ঘণ্টার মধ্যে আমরা গ্রেফতার করেছি। এগুলো কি আপনারা এপ্রিশিয়েট করেন। প্লিজ, আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজগুলোকে এপ্রিশিয়েট করেন। আমাদেরকে সহযোগিতা করেন, আমরা কাজ করতে চাই। আমরা প্রিভেনশন (ঠেকাতে) করতে পারিনি, কিন্তু ডিটেকশন (চিহ্নিত) করতে পেরেছি। প্রিভেনশনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। আজকে আপনাদের কাছে একটিমাত্র অনুরোধ রাখবো পুলিশকে আবার কাজ করার সুযোগ করে দেন। পুলিশ জনগণের রোষানলের শিকার হয়েছে। এখান থেকে পুলিশ ট্রমাটাইজ হয়েছিল।’

শনিবার (৯ আগস্ট) দুপুরে জিএমপি সদরদফতরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িত আসামিদের বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাজমুল করিম খান বলেন, ‘আপানার (সাংবাদিকেরা) সিসিটিভি ফুটেজে দেখেছেন, যখন চাপাতি দিয়ে বাদশাকে কোপালো তারপরে একজন মাথায় কার্টন নিয়ে এগোচ্ছে। চাপাতি দিয়ে কোপানো যে আতঙ্ক, একটা দৌড়াদৌড়ি, চিৎকার করা, একটা ভয়াবহ ঘটনা ঘটলো আমরা দেখিনি। কুপিয়ে মারছে, মানুষ যে চিৎকার করবে, সহযোগিতা চাইবে, কেউ কোনও সহযোগিতা চায়নি, চিৎকার করেনি।’

তিনি বলেন, ‘পুলিশের দায়িত্ব অবহেলাটা অবশ্যই আমি মনে করবো, যখন আমি দেখব সেখানে পুলিশ ছিল, কিন্তু প্রতিকার করেনি। পুলিশের অবশ্যই অবহেলা থাকতে পারে, আমার অবহেলাও থাকতে পারে। অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না। আমাকে কাজ করার সুযোগ দেন, আমি অথবা আমরা ফোন রিসিভ করবো। আমাকে শুধু স্থানীয় সাংবাদিকেরা ফোন দেয় না, ঢাকা থেকেও সাংবাদিকরা ফোন করে তথ্য চায়।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading