এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

উত্তরদক্ষিণ। রবিবার (১০ আগস্ট) ২০২৫, আপডেট ১২:৪০

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়। শিক্ষার্থীরা রোল নম্বর দিয়ে অনলাইনে ফল দেখতে পারছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফল প্রকাশের পরপরই অনেক শিক্ষার্থী ওয়েবসাইট ডাউন থাকার অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একসঙ্গে অতিরিক্ত প্রবেশের কারণে সাময়িক সমস্যা হয়েছিল, যা দ্রুত সমাধান হয়ে যাবে।

বোর্ড সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের ফল দেখা যাবে http://www.dhakaeducationboard.gov.bd, কুমিল্লা বোর্ডের ফল http://www.comillaboard.gov.bd, চট্টগ্রাম বোর্ডের ফল http://www.bise-ctg.gov.bd, রাজশাহী বোর্ডের ফল http://www.rajshahiboard.gov.bd, যশোর বোর্ডের ফল http://www.jessoreboard.gov.bd, বরিশাল বোর্ডের ফল http://www.barisalboard.gov.bd, সিলেট বোর্ডের ফল http://www.sylhetboard.gov.bd, দিনাজপুর বোর্ডের ফল http://www.dinajpureducationboard.gov.bd, ময়মনসিংহ বোর্ডের ফল http://www.mymensingheducationboard.gov.bd, মাদ্রাসা বোর্ডের ফল http://www.bmeb.gov.bd এবং কারিগরি বোর্ডের ফল http://www.bteb.gov.bd ওয়েবসাইটে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এবার ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছে। যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি—আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading