হালনাগাদের পৌনে ৪৬ লাখ ভোটারের তালিকা প্রকাশ

হালনাগাদের পৌনে ৪৬ লাখ ভোটারের তালিকা প্রকাশ

উত্তরদক্ষিণ। রবিবার (১০ আগস্ট) ২০২৫, আপডেট ০১:৩০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

রবিবার (১০ আগস্ট) এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার জনসংযোগ পরিচালক শরিফুল আলম।

তিনি বলেন, “সারাদেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কারো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন।”

এতো কোনো ভুল-ভ্রান্তি থাকলে তা সংশোধনে আবেদনের জন্য ১২ দিন রয়েছে বলে জানান শরিফুল আলম।

তিনি বলেন, সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়ায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটিবিচ্যুতি দূর করার জন্য ২১ অগাস্ট পর্যন্ত আবেদন করা যাবে। ২৪ অগাস্টের মধ্যে সেই সব আবেদন নিষ্পত্তি করবেন সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসার। এরপর অন্যান্য কাজ শেষে ৩১ অগাস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এবারের হালনাগাদে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার যুক্ত হচ্ছে। তালিকা থেকে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত ভোটারের নাম কাটা পড়েছে। খসড়া এ হিসাব অনুযায়ী, দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হতে পারছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading