সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

উত্তরদক্ষিণ। সোমবার, ১১ আগস্ট, ২০২৫, আপডেট ১৯:২০

মডেল মসজিদের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির সৌহার্দ্যপূর্ণ বার্তা সমাজের কানায় কানায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, প্রায় ১৫ কোটি টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। আমরা আশা করি, এই মডেল মসজিদের মাধ্যমে সৌহার্দ্য, সাম্প্রদায়িক ও সম্প্রীতির বার্তা ব্রাহ্মণবাড়িয়ার কোনায় কোনায় পৌঁছে যাবে।

তিনি বলেন, মডেল মসজিদ নির্মার্ণে কিছু ত্রুটি-বিচ্যুতি আছে। প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ঠিকাদার এগুলো ঠিক করে দেবে। এই মসজিদে মাল্টিপারপাস কাজ হবে। পুরুষ এবং নারীদের পাশাপশি প্রতিবন্ধীদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে।

এ সময় উপদেষ্টার সঙ্গে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading