বন্যার পর প্রথম পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিতি ২.৩৫ শতাংশ

বন্যার পর প্রথম পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিতি ২.৩৫ শতাংশ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জুলাই, ২০২৬, আপডেট ১৬:৪৮

সাম্প্রতিক বন্যার কারণে কয়েক দফা পরীক্ষা স্থগিত থাকার পর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রথম বিষয় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৭৭ হাজার ৫৫৬ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৭৫ হাজার ৭৩১ জন। অনুপস্থিত ছিলেন এক হাজার ৮২৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৩৫ শতাংশ।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার মোট ১১৪টি কেন্দ্রে পৌরনীতি ও সুশাসন-১ম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়)-১ম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৭৭ হাজার ৫৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৭৫ হাজার ৭৩১ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল এক হাজার ৮২৫ জন এবং চট্টগ্রামে একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৬৮টি কেন্দ্রে ৫৬ হাজার ৫৮৭ পরীক্ষার্থীর মধ্যে ৫৫ হাজার ৩৮৫ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন এক হাজার ২০২ জন। কক্সবাজারের ১৮টি কেন্দ্রে ৯ হাজার ৯২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৮২৯ জন, অনুপস্থিত ২৬৩ জন। রাঙ্গামাটির ১০টি কেন্দ্রে তিন হাজার ৯৬৬ জনের মধ্যে তিন হাজার ৮৫৭ জন অংশ নেয়, অনুপস্থিত ১০৯ জন। খাগড়াছড়ির ১০টি কেন্দ্রে পাঁচ হাজার ২১৯ জনের মধ্যে পাঁচ হাজার ৬৫ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ১৫৪ জন। বান্দরবানের আটটি কেন্দ্রে দুই হাজার ৬৯২ জনের মধ্যে দুই হাজার ৫৯৫ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল ৯৭ জন।

শিক্ষাবোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ সন্তোষজনক ছিল।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সংশোধিত সূচি অনুযায়ী পুনরায় পরীক্ষা শুরু হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading