কসোভোতে জুলাইয়ের তাপপ্রবাহে ভাঙল ৩৮ বছরের রেকর্ড

কসোভোতে জুলাইয়ের তাপপ্রবাহে ভাঙল ৩৮ বছরের রেকর্ড

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, আপডেট ০৯:০০

কসোভোতে গত জুলাই মাসে তীব্র তাপপ্রবাহের সময় রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে। দেশটিতে আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর এবারের জুলাই ছিল সবচেয়ে উষ্ণ।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রিস্টিনা থেকে ৪৭ কিলোমিটার পশ্চিমের ক্লিনা শহরে গত ২৫ জুলাই সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। ১৯৮৭ সালের ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে এদিন।

গতকাল সোমবার অনলাইনে প্রকাশ করা এক বিবৃতিতে কসোভোর হাইড্রোমেটেরোলজিক্যাল ইন্সটিটিউট জানিয়েছে, রেকর্ড রাখা শুরুর পর এবারের জুলাই সবচেয়ে উষ্ণ ছিল।

বিবৃতিতে আরো বলা হয়, দেশের আবহাওয়ার ইতিহাসে এবারের তাপমাত্রা ছিল নজিরবিহীন এবং জুলাই মাসের তাপমাত্রা বহু বছরের গড় থেকে বড় ধরনের বিচ্যুতি নির্দেশ করে।

৩৮ বছরের রেকর্ড ভেঙে যাওয়া উষ্ণতার ক্রমবর্ধমান প্রবণতা নির্দেশ করে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

এর আগে কসোভোতে জুলাই মাসে গড় তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading